খবর লাইভ: ২১ জুলাই তাঁদের মহা সমাবেশের দিন আদালতের নির্দেশ মেনে বিজেপি সভা করলে আপত্তি নেই বলেই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে পাশাপাশিই তীব্র কটাক্ষের সুরে বললেন, ‘‘লাইমলাইটে (প্রচারে) থাকতে গেলে তো ওইদিনটাই বাছতে হবে ওদের! আসলে ওরা মানুষের দাবিদাওয়া নিয়ে ভাবিত নয়। এদের একটাই কাজ— ধর্মের ভিত্তিতে বাংলায় বিভাজন আর শান্ত বাংলাকে অশান্ত করা। হেরে গিয়েও ওদের শিক্ষা হয়নি। এটা বিজেপির মরিয়া চেষ্টা!’’
বৃহস্পতিবার তৃণমূলের ‘শহিদ সমাবেশ’-এর দিনেই উলুবেড়িয়ায় সভা ডেকেছিল বিজেপি। সেখানে মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কলকাতা হাই কোর্ট বুধবার নির্দেশ দিয়েছে, সভা একান্ত করতেই হলে তা রাত ৮টার আগে শুরু করা যাবে না। পাশাপাশিই আরও একগুচ্ছ শর্ত আরোপ করেছে আদালত।
শেষ পর্যন্ত সভা বাতিল করতে বাধ্য হয়েছে বিজেপি। এমনকি বেনজির ভাবে আদালতকেও আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…