খবর লাইভ : ঋণে জর্জরিত! নিজের গাড়িতে স্ত্রী ও সন্তানকে নিয়ে গায়ে আগুন লাগালেন নাগপুরের এক ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে নাগপুরের খাপারি পুনারাভাসান এলাকায় এমনই দৃশ্যের সাক্ষী থাকল এলাকার পথ চলতি মানুষ। তাঁরাই পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যাহ্নভোজ করাবেন বলে হোটেলে যাওয়ার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী। মাঝপথে নিজের গাড়িতেই স্ত্রী, সন্তান ও নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। ঋণে জর্জরিতে হয়েই পরিবার সহ আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী ও সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ কোনও গাড়ি চালকের লাইসেন্স জমা রাখতে পারবে না পুলিশ, নির্দেশ হাইকোর্টের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রামরাজ গোপালকৃষ্ণ ভাট বয়স(৫৮)। ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর স্ত্রী সঙ্গীতা ভাট(৫৫) ও ছেলে নন্দন ভাটকে(৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দাউ দাউ করে জ্বলছিল। তারপরই এক মহিলা ও যুবক কোনও রকমে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন। যদিও ততক্ষণ অনেকটাই অগ্নিদগ্ধ হয়েছেন তাঁরা। এরপরই আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশ। রামরাজের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে ওই ব্যবসায়ী জানিয়েছেন, বাজারে প্রচুর দেনা করে ফেলেছিলেন তিনি। দেনা মেটাতে না পেরেই আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…