খবর লাইভ :একশো দিনের কাজে অনিয়মের অভিযোগ রয়েছে ভুরি ভুরি। এনিয়ে বহু পঞ্চায়েতের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের অভিযোগে নাম জড়িয়েছে পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের। সেরকমই পূর্ব বর্ধমানের ৬টি পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছিল। সেগুলি শুধরে নিয়ে পঞ্চায়েতগুলিকে ঠিকমতো কাজ করার পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দফতর। সেই পরামর্শ মেনে পঞ্চায়েত গুলিতে আদৌও কাজ হচ্ছে কিনা তা দেখার জন্য ওই সমস্ত পঞ্চায়েতে অনুসন্ধানে বেড়ালেন কেন্দ্রীয় ওই মন্ত্রকের তিনজন আধিকারিক।
রাজ্যের পেশ করা খতিয়ান না মেলার অভিযোগে হুগলিতে প্রায় ২ কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় দল। পূর্ব বর্ধমানে এই অঙ্ক ১ কোটি টাকার কিছুটা বেশি। মালদহ ও দার্জিলিঙে যথাক্রমে প্রায় ২৬ ও ১৭ লক্ষ টাকা। একশো দিনের কাজের টাকা নিয়ে চাপান-উতোরে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের অভিযোগ, রাজনৈতিক কারণে আর্থিক অবরোধ করতেই এই প্রকল্পে মজুরির টাকা বন্ধ করেছে কেন্দ্র। মোদী সরকারের পাল্টা দাবি, ঠিকমতো কাজ না হওয়া এবং ঠিকঠাক হিসাব দাখিল না করার কারণেই ওই পদক্ষেপ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…