খবর লাইভ :প্রতি বছরই উত্তর ও মধ্যভারতের বিভিন্ন রাজ্যে কাঁওয়াড় যাত্রার সময় কাঁধে বাঁক নিয়ে মহাদেবের মাথায় জল ঢালতে যান লক্ষ লক্ষ শিবভক্ত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি)-র সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে গোষ্ঠী উত্তেজনা ছড়াতে কাঁওয়াড় যাত্রায় হামলা চালানোর ছক কষছে পাক মদতেপুষ্ট কয়েকটি জঙ্গি সংগঠন।
এই পরিস্থিতিতে কাঁওয়াড় যাত্রার পথগুলিতে বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছে দেবভূমি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর সরকার।
উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কবার্তা এসেছে, কাঁওয়াড় যাত্রার সময় নাশকতার চেষ্টা হতে পারে। এই পরিস্থিতিতে হরিদ্বার, হৃষিকেশ-সহ বিভিন্ন জলাভিষেক স্থল এবং মেলা প্রাঙ্গণগুলিতে বাড়তি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…