টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ৯৯

খবর লাইভ :টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। বৃষ্টি ও বন্যার কারণে বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯। মুম্বইয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা । ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। নতুন করে দুর্যোগে যে চার জনের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই পূর্ব মহারাষ্ট্রের গন্ডিয়া জেলার বাসিন্দা।

উল্লেখ্য, টানা বৃষ্টিতে গত এক সপ্তাহ ধরে জলের তলায় মহারাষ্ট্রের একাধিক জেলা। বাণিজ্যনগরী মুম্বইয়ের একাংশ জলমগ্ন হয়ে যায়। প্রবল বৃষ্টির ফলে মানুষ সমান জল দাঁড়িয়ে যায় অন্ধেরির ভূগর্ভস্থ পথে। ব্যাহত হয় যান চলাচল।বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনও অবধি ৯৩৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৭ হাজার মানুষকে। ৪৫টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। ১২৫টি গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে।

মুম্বইয়ের হাওয়া অফিসের পূর্বাভাস, আরও বৃষ্টির বাড়বে। সতর্কতা জারি করা হয়েছে মুম্বই এবং ঠাণের মতো শহরে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গড়চিরৌলি জেলা। পালঘর, পুণে, সাতারায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুম্বই, ঠাণে, রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, নাসিক, কোলাপুর, অমরাবতী, নাগপুর, ওয়ার্ধা, গড়চিরোলিতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago