খবর লাইভ: উচ্চশিক্ষায় বাংলার মুখ ফের উজ্বল। বিশ্ববিদ্যালয়ের জাতীয় র্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় । দেশের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুক্রবারই প্রকাশিত হয়েছে NIRF’এর তালিকা।সেই তালিকা অনুযায়ী প্রথম স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু।এরপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে – জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU)। আর অষ্টম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়(University of Calcutta)।
বাংলায় শিক্ষার মান ও পরিকাঠামো অত্যন্ত ভালো এই তালিকাই তার প্রমাণ বলে জানিয়েছেন শিক্ষাবীদরা।
এক নজরে প্রথম দশের তালিকা
প্রথম: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), বেঙ্গালুরু
দ্বিতীয়: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)
তৃতীয়: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়
চতুর্থ: যাদবপুর বিশ্ববিদ্যালয়
পঞ্চম: অমৃতা বিশ্বপীঠ
ষষ্ঠ: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)
সপ্তম: মণিপাল অ্যাকাডেমি
অষ্টম: কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)
নবম: ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (VIT)
দশম: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…