দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর ও কলকাতা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

খবর লাইভ :কেন্দ্রের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির তালিকার প্রথম দুই স্থান দখল করল পশ্চিমবঙ্গের দুই বিশ্ববিদ্যালয়। রাজ্য বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিল যাদবপুর, দ্বিতীয় স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয়।
এই তালিকা প্রকাশিত হওয়ার পরেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লিখেছেন, ‘এনআইআরএফ ইন্ডিয়া তালিকা ২০২২ অনুসারে, ভারতের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেরা কলেজের মধ্যে অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। শিক্ষাক্ষেত্রের নানা কৃতি, অংশীদার ও পড়ুয়াদের আমার শুভেচ্ছা।’
কেন্দ্র ও রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি মিলিয়ে যে তালিকা এনআইআরএফ প্রকাশ করেছে, সেই তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি। চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটি রাজ্য বিশ্ববিদ্যালয়। এর পর আবারও তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকায়, তারপর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই কারণেই রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় প্রথম দুই তালিকায় রয়েছে রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago