পেট্রোল ও ডিজেলের দাম কমিয়ে চমক দিল মহারাষ্ট্র সরকার

খবর লাইভ : মহারাষ্ট্র (Maharastra) সরকারের এবার বড় ঘোষণা। প্রসঙ্গত দেশ জুড়ে যখন পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা, ঠিক সে সময় মহারাষ্ট্রের শিন্ডে সরকার করলেন বড় ঘোষণা। তিনি জানিয়ে দিলেন এবার থেকে মহারাষ্ট্রে পেট্রল মিলবে পাঁচ টাকা কমে এবং ডিজেল মিলবে তিন টাকা কমে। আজ মহারাষ্ট্র মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্র সরকার পেট্রল-ডিজেলের ওপর থেকে ভ্যাটের কাটছাঁট করায় রাজ্যে পেট্রল-ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর আসনে বসে একনাথ শিণ্ডে (Eknath Shinde) জানিয়েছিলেন পেট্রল-ডিজেলের ওপর থেকে ভ্যাট কমানোর কথা।

অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ জানিয়েছেন, বর্তমান মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত জনগণের হিতার্থে নেওয়া হয়েছে। প্রসঙ্গত মাত্র দুই সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রের ক্ষমতা দখল করে একনাথ শিন্ডে কার্যত এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন, যেখানে তাঁর জনপ্রিয়তা বেড়ে যাওয়ার সম্ভাবনা আরও প্রবল হল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago