সংকটে জর্জর শ্রীলঙ্কার প্রতি নয়াদিল্লির সমর্থন ফের বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খবর লাইভ : সংকটে জর্জর শ্রীলঙ্কার প্রতি নয়াদিল্লির সমর্থন পুনর্ব্যক্ত করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, দ্বীপরাষ্ট্রটির পরিস্থিতি খুবই স্পর্শকাতর ও জটিল। এই সংকটের সময় কলম্বোকে অর্থনৈতিকভাবে সহায়তার উপায় নিয়ে গুরুত্বসহকারে ভাবছে নয়াদিল্লি।

আরও পড়ুনঃ জ্ঞানবাপী মসজিদ মামলার বড় সিদ্ধান্ত নিয়েছে বারাণসী জেলা আদালত

কেরালায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার কলম্বো গেজেটের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে ।

জয়শঙ্কর বলেন, ‘শ্রীলঙ্কার জনগণকে সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। কারণ, তারা আমাদের প্রতিবেশী। তারা বন্ধুত্বপূর্ণ মানুষ। আমরা তাদের সাহায্য করতে চাই। কারণ, তারা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বন্ধুত্বের এই অনুভূতির কারণে আমরা তাদের সাহায্য করতে চাই। আমরা কয়েক মাস ধরে দ্বীপরাষ্ট্রটিকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছি।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মনোযোগ শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতির দিকে। কীভাবে আমরা তাদের সাহায্য করতে পারি, সে বিষয়ে। আমরা অন্য বিষয়ে জড়িত নই। শুধু সংকটের অর্থনৈতিক দিকে আমরা মনোযোগ দিচ্ছি। আমরা অন্য বিষয় নিয়ে উদ্বিগ্ন নই। সামাজিক মাধ্যমে আসা সব বিষয়ের প্রতি আমরা প্রতিক্রিয়া জানাতে পারি না।’
আসলে শ্রীলঙ্কা অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটের প্রেক্ষাপটে গত মার্চ মাসে দেশটির হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। তাঁরা লাগাতার সরকারবিরোধী আন্দোলন করে আসছেন।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। পূর্বঘোষণা অনুযায়ী, পদত্যাগ না করেই দেশ ছেড়ে পালান তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago