ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার

খবর লাইভ : একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের আইনশৃঙ্খলা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের কর্মসংস্থান, পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে নানা বিষয় নিয়ে বারবার অভিযোগ করতে দেখা গেছে রাজ্যপালকে। আর রাজ্যপালের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আরও পড়ুনঃ কয়লা পাচার-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সিবিআইয়ের হাতে ধৃত ইসিএল-র জিএম-সহ ৭ কর্তা

সাংবিধানিক পদে থেকে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবু ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল (West Bengal Governor) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
বুধবার বাগডোগরায় তিনি বলেন, নাগরিক এবং বিশিষ্ট জনেদের এগিয়ে আসার এটাই উপযুক্ত সময়। রাজ্যের শাসন ব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলুন ওঁরা। ওঁদের নীরবতা অত্যন্ত পীড়াদায়ক। আমলারা সব প্রশাসনের হাতের পুতুলে পরিণত হয়েছেন।

আবার, সম্প্রতি কর্মসংস্থান নিয়ে বেশ কিছু ঘোষণা করতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দার্জিলিং সফরেও কর্মসংস্থানের উপরে জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর এই বক্তব্যকে নিয়েও কটাক্ষ শোনা যায় রাজ্যপালের গলায়। ধনকড় বলেন,
তাঁর কথায়, “তিন বছর ধরে বিনিয়োগ, চাকরির নতুন সুযোগ নিয়ে অনেক শুনেছি। কাজের কাজ কিছু হয়নি।”
যদিও রাজ্যপালের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সারাদিন খালি ট্যুইট আর কথা ছেড়ে রাজ্য এবং রাজ্যের মানুষের কথা ভাবুন রাজ্যপাল! তিনি যদি একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করেন, তাহলে রাজ্যের মানুষ ওঁকে রাজ্যপাল হিসেবে দেখবেন না, একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সকলের কাছে গণ্য হবেন উনি। সেটা না ওঁর পক্ষে, না রাজ্যপালের আসনের জন্য সম্মানজনক।
আরো একধাপ এগিয়ে রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “বাংলায় আমালাতন্ত্রের রাজনৈতিকরণ ঘটেছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, মনে রাখবেন, আপনাদের রাজ্যপাল বদল এনে তবে ছাড়বেন।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago