খবর লাইভ : ভারতের (India) জোরে বোলারদের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করলেন ইংল্যান্ডের(England) ব্যাটাররা। ১১০ রানেই শেষ হয়ে গেল বাটলারদের ইনিংস(Innings)।
আরও পড়ুনঃ পিএম-কেয়ার্স তহবিল নিয়ে দিল্লি হাইকোর্টের ভর্ৎসনা কেন্দ্রকে
ওভালে যশপ্রীত বুমরার (Yashpreet Boomer)সুইংয়ের সামনে দাঁড়াতেই পারল না বিশ্বচ্যাম্পিয়নরা(World champions)। বুমরার পাশাপাশি বল হাতে ইংরেজদের অস্বস্তিতে রাখলেন মহম্মদ শামিও(Mohammed Shami)।
সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম এক দিনের ম্যাচে ১০ উইকেটে জয় পেল ভারত(India)। মাত্র ১৮.৪ ওভারেই ভারত(India) ১১৪ রান তুলে নিল কোনও উইকেট না হারিয়ে।
টি-টোয়েন্টি সিরিজে (T20 series) ভুবনেশ্বর কুমারের সুইং নাজেহাল করেছিল জস বাটলারদের। প্রথম এক দিনের ম্যাচেই তাঁদের হাল বেহাল করল বুমরা-শামি জুটি।
আদর্শ পরিবেশ পেলে তাঁরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা মঙ্গলবার দেখিয়ে দিলেন ওভালে। ওভালের ২২ গজে ইংল্যান্ডের ব্যাটারদের স্বস্তিতে দাঁড়াতেই দিলেন না তাঁরা। ঘরের মাঠে, পরিচিত পরিবেশেও ব্যাটে-বলে ঠিকমতো হল না বাটলারদের।
রোহিত শর্মা(Rohit Sharma) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মেঘলা আবহাওয়ার সুযোগ নিয়ে বাকি কাজটা সারলেন ভারতের বোলাররাই। মাত্র ২৫.২ ওভারেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস।
তাঁদের চার জন ব্যাটার সাজঘরে ফিরলেন কোনও রান না করেই। মাত্র ২৬ রানেই ৫ উইকেট হারায় ইংল্যান্ড। বুমরা-শামি জুটির সামনে জেসন রয়, জো রুট, বেন স্টোকস এবং লিয়াম সিভিংস্টোনদের একরকম শিক্ষানবিশ দেখাল।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করলেন বাটলার। ৬টি চারের সাহায্যে ৩২ বলে তাঁর ৩০ রানই আয়োজকদের ইনিংসে শিবরাত্রির সলতে। তিনি ছাড়া শেষ দিকে ডেভিড উইলি করলেন ২৬ বলে ২১ রান।
এ ছাড়া ব্রিডন কার্স ১৫ এবং মঈন আলি ১৪ রান যোগ করেন। ইংল্যান্ডের আর কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারলেন না। ভারতের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে এটাই ইংল্যান্ডের সব থেকে কম রানের ইনিংস। এর আগে ২০০৬ সালে জয়পুরে ১২৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এত দিন পর্যন্ত সেটাই ছিল ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রানের ইনিংস।
মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট নিলেন বুমরা। ইংল্যান্ডের মাটিতে বুমরাই প্রথম ভারতীয় বোলার হিসাবে এক দিনের ক্রিকেটে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন। নজির গড়লেন শামিও।
৩১ রান দিয়ে ৩ উইকেট নিলেন বাংলার জোরে বোলার। পাশাপাশি ৮০টি এক দিনের ম্যাচ খেলে ১৫০টি উইকেট নিলেন তিনি। এ ক্ষেত্রে ভারতীয় বোলারদের মধ্যে তিনিই দ্রুততম। ২৬ রানে ১ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…