বিমা সংস্থাকে বাদ দিয়ে স্বাস্থ্যসাথীর টাকা হাসপাতালকে সরাসরি মেটাবে রাজ্য সরকার

খবর লাইভ : স্বাস্থ্যসাথী প্রকল্পে কিস্তির অঙ্ক বাড়ানোর জন্য বিমা সংস্থাগুলি ক্রমাগত চাপ দিচ্ছে রাজ্য সরকারকে। তাদের যুক্তি, দুয়ারে সরকার কর্মসূচির জন্য বিমা সংস্থায় প্রতি মাসে বিপুল হারে ‘ক্লেম’-এর সংখ্যা বাড়ছে। এমনকি, বেসরকারি হাসপাতালে রোগীর চিকিৎসার টাকা মেটাতেও তারা অনেক সময় নিচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ইউপিএ আমলে ভারতে এসেছিলেন, আইএসআইয়ের হয়ে চরবৃত্তির কথা স্বীকার পাক সাংবাদিকের !

স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, ”স্বাস্থ্যসাথীতে ইনসিয়োরেন্স মোড তুলে দেওয়া হচ্ছে। এই প্রকল্পে কোনও বিমা সংস্থা আর থাকবে না। সরকার সরাসরি টাকা মেটাবে। তাতে বেসরকারি হাসপাতালের টাকা আর বেশি দিন ধরে বকেয়া থাকবে না।

স্বাস্থ্য দফতরের বক্তব্য, সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পে সরাসরি চিকিৎসার খরচ মেটালে বেসরকারি হাসপাতাল দ্রুত টাকা পাবে এবং রোগীকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করার আগে বিমা সংস্থার অনুমোদনের জন্য যে-দীর্ঘ অপেক্ষা করতে হত, সেটাও করতে হবে না। পাশাপাশি, অযথা কিস্তির অতিরিক্ত টাকা গুনতে হবে না সরকারকেও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago