খবর লাইভ : চুক্তি বাতিল করায় এবার বিপাকে এলন মাস্ক। তাঁর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের করার অভিযোগ করে মামলা করল টুইটার। আদালতকে তারা জানিয়েছে, ৪৪০০ কোটি ডলারের একটি চুক্তি মর্জিমাফিক ভাঙতে পারেন না মাস্ক। তাঁকে চুক্তির শর্ত মেনে ৫৪.২০ ডলার দরে টুইটারের শেয়ার কিনে কথা রাখতে হবে।
আরও পড়ুনঃ ইউপিএ আমলে ভারতে এসেছিলেন, আইএসআইয়ের হয়ে চরবৃত্তির কথা স্বীকার পাক সাংবাদিকের !
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের আদালতে এলন মাস্কের বিরুদ্ধে মামলা করা হয়।সেখানে বলা হয়েছে, ‘মাস্ক মনে করেন তিনি যখন খুশি নিজের মর্জি বদলাতে পারেন। একটি সংস্থাকে ডাস্টবিনে ফেলে দিতে পারেন, তার এত দিনের পরিশ্রম ধুলোয় মিশিয়ে দিতে পারেন। অংশীদারদের অর্থ কিংবা বিনিয়োগের পরোয়া না করে যখন খুশি চলে যেতে পারেন। কিন্তু সংস্থার চুক্তির আইন তার বিধি তেমনটা বলে না।’
টুইটার কিনে নেওয়ার কথা ছিল এলন মাস্কের। সেই চুক্তি নিয়েই এত গোলমাল। কয়েকমাস আগেই চুক্তি বাতিল হয়ে যায়।
টুইটারের তরফে বলা হয়েছে এলন মাস্ক ভবিষ্যতে আর কখনও যাতে এমন প্রতারণা না করেন, তাঁর সঙ্গে টুইটারের যা কিছু চুক্তি রয়েছে তার শর্ত যাতে সঠিকভাবে মেনে চলেন সেই কারণেই তাঁর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ করা হল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…