দেশের করোনা গ্রাফ ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৮১৫ জন৷ গতকালের থেকে সামান্য কমল সংক্রমণ৷ গতকাল আক্রান্ত হন ১৮ হাজার ৯৩০ জন। তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ নিয়ে দেশের এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,২২,৩৩৫ জন৷ দেশে পজিটিভিটি রেট ৪.৯৬ শতাংশ৷ সুস্থতার হার ৯৮.৫১ শতাংশ৷
আরও পড়ুনঃ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে খুন
বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এত দিন কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস পর নেওয়া যেত বুস্টার ডোজ, এ বার সেই নিয়ম পাল্টে করে দেওয়া হল ৬ মাস। সারা দেশে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে এই ঘোষণা করে দেওয়া হয়েছে।
চিন্তা বাড়াচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট৷ ভারতে দেখা দিয়েছে করোনা ভাইরাসের রূপ বিএ ২.৭৫। ইউরোপ এবং আমেরিকায়, BA.৪ এবং BA.৫-এর প্রকোপ বাড়ছে ৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…