খবর লাইভ : ১৯৯৬ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লখনউ থেকে সমাজবাদী পার্টির টিকিটে লড়ছিলেন বব্বর। ভোটের সময় এক নির্বাচনী আধিকারিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। তার পরেই ওই বছর ৯ মে ওয়াজিরগঞ্জ থানায় বব্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ওই নির্বাচনী আধিকারিক। তাঁর অভিযোগ ছিল, পোলিং বুথে ঢুকে কাজে বাধা দেন বব্বর ও তাঁর সঙ্গীরা। নিগ্রহ করা হয় পোলিং এজেন্টকে। তাঁর নাকে, গলায় ও ঠোঁটে আঘাত করা হয় বলে অভিযোগ করেছিলেন ওই আধিকারিক।
আরও পড়ুনঃ টেট-দুর্নীতি মামলায় শহরজুড়ে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের
২৬ বছরের পুরনো মামলায় দু’বছরের কারাবাসের সাজা হল কংগ্রেস নেতা রাজ বব্বরের।
বৃহস্পতিবার অভিনেতা-রাজনীতিককে এই সাজা দিয়েছে উত্তরপ্রদেশে সাংসদ ও বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালত। সরকারি কাজকর্মে বাধা দেওয়ার দায়ে বব্বরকে সাড়ে আট হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…