টেট-দুর্নীতি মামলায় শহরজুড়ে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের

খবর লাইভ :  টেট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই সিবিআইয়ের ৫০-৬০ জনের দল ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছে শহর জুড়ে | প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআইয়ের ১০ জনের একটি দল | মানিক ভট্টাচার্যের দুটি বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি চালায় সিবিআই |

অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের  সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও তল্লাশি চালা  সিবিআই | কিছুদিন আগে   কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় | আদালতের নির্দেশে বলা হয় যে, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই | কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ মতোই সিবিআই দপ্তরে হাজির হয়েছিলেন মানিক ভট্টাচার্য | তদন্তকারী অফিসাররা প্রায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তাঁকে | মানিক ভট্টাচার্যের গোটা পরিবারের সম্পত্তির হিসাব দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট |

মানিক ভট্টাচার্য হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান | সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ মানিক ভট্টাচার্যের আবেদন খারিজ করে দেয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago