খবর লাইভ : শিবসেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পরই একনাথ শিন্ডেকে রাতারাতি দলনেতা র পদ থেকে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে এক সপ্তাহেই বদলে গিয়েছে সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট। পতন হয়েছে মহা বিকাশ আগাড়ি সরকারের।
আরও পড়ুনঃ Today market price: নজরে আজকের বাজার দর
সোমবার আস্থাভোট হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভায়। কোন পক্ষের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তা স্থির হয়ে যাবে আজই। তার আগেই ফের একবার মুখ পুড়ল প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)। শিবসেনা বিধায়ক অজয় চৌধুরিকে সরিয়ে ফের একনাথ শিন্ডে(Eknath Shinde)-কেই বিধান পরিষদীয় দলনেতা ( Legislative Leader) হিসাবে ঘোষণা করলেন মহারাষ্ট্র বিধানসভার নব নির্বাচিত স্পিকার।
রবিবারই মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হিসাবে বেছে নেওয়া হয়েছে বিজেপি বিধায়ক রাহুল নারভেকরকে। দায়িত্ব গ্রহণের পরই তাঁর প্রথম কাজ ছিল একনাথ শিন্ডেকে ফের দলনেতা হিসাবে নির্বাচন করা। গতকাল রাতেই একনাথ শিন্ডেকে বিধান পরিষদে দলনেতা হিসাবে ঘোষণা করে একটি চিঠিও দেন। শিবসেনার নতুন মুখ্য হুইপ হিসাবে ঘোষণা করা হয়েছে শিন্ডে শিবিরেরই ভারত গোগাওয়ালের নাম। আগে এই পদে ছিলেন ঠাকরে শিবিরের বিধায়ক সুনীল প্রভু।
স্পিকার রাহুল নারর্বেকরের চিঠিতে আইনি জটিলতার কথা উল্লেখ করেই শিবসেনা বিধায়ক অজয় চৌধুরিকে বিধান পরিষদের নেতা হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে। আগে এই পদে একনাথ শিন্ডে থাকায়, তাকেই পুনর্নিয়োগ করা হয়েছে। দলের হুইপ হিসাবে নিয়োগ করা হয়েছে ভারত গোগাওয়ালেকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…