খবর লাইভ : বিধানসভায় গোহারা হারের পর আর দেখা যায়নি বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। একবছরেরও বেশি সময় পরে সোমবার ফের সাতসকালেই কলকাতা বিমানবন্দরে দেখা গেল ‘ফাটাকেষ্ট’কে। বিজেপি সূত্রের খবর, সোমবারই তিনি কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে গিয়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বর সঙ্গে দেখা করতে পারেন।
আরও পড়ুনঃ দলনেতার পদও ফিরে পেলেন শিন্ডে! আদালতে যেতে পারে উদ্ধব শিবির
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন, আগামী মঙ্গলবার কলকাতায় আসতে পারেন ‘ফাটাকেষ্ট’। মঙ্গলবারই বিজেপির রাজ্য সদর দফতরে গিয়ে সুকান্ত মজুমদারের মুখোমুখি হতে পারেন মিঠুন। তবে মিঠুনের ঘনিষ্ঠসূত্রে খবর, শরীর ঠিক থাকলে তিনি সোমবারই রাজ্য বিজেপির দফতরে যেতে পারেন। আর তা যদি হয়, তবে এই প্রথম কলকাতায় বিজেপির সদর দফতরে যাবেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন।
কিন্তু মিঠুনের আচমকা শহরে আসার কারণ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। বিজেপি সূত্রের খবর, উত্তর কলকাতার কেন্দ্রে মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। আর সেই লক্ষ্যেই এখন থেকেই দলে মিঠুনকে সক্রিয় করতে তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…