খবর লাইভ : প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল কংগ্রেস। সেই মতো আকাশে উড়িয়ে দেওয়া হয়েছিল কালো গ্যাস বেলুন। আর এতেই বড় বিপদের হাত থেকে রক্ষা পেল মোদির কপ্টার। বিজয়ওয়াড়ায় এই ঘটনা ঘটেছে। বিজেপি শিবিরের দাবি, মোদির কপ্টারের সঙ্গে ধাক্কা লাগলে বড় বিপদের ঘটনা ঘটতে পারত। সোমবার অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ভীমাভরমে। আল্লুরি সীতারাম রাজুর মূর্তি উন্মোচনের কথা মোদির। এই ঘটনায় কয়েকজন কংগ্রেসকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ হুইপ অমান্য করায় বিধায়ক পদ হারাতে পারেন আদিত্য ঠাকরে
এদিন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দর থেকে ওড়ার পরই প্রধানমন্ত্রীর কপ্টারের কাছে আকাশে একঝাঁক কালো বেলুন উড়তে দেখা যায়। সূত্রের খবর প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিমানবন্দরে কয়েকজন কংগ্রেসকর্মী হাতে কালো বেলুন নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কপ্টার উড়ে যাওয়ার পরই তাঁরা সেগুলো উড়িয়ে দেন। বেলুনগুলি উড়ে চপারের কাছে চলে আসে। তাতেই বিপদের আশঙ্কা দেখা দেয়। নিরাপত্তার কঠোর বলয় ভেদ করে কী করে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর কপ্টার ওড়ার সময় ওই আকাশপথে অন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়। এমনকি ঘুড়ি পর্যন্ত ওড়াতে দেওয়া হয় না, সেক্ষেত্রে কীভাবে কালো বেলুন নিয়ে বিক্ষোভ সংগঠিত হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনাকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সর গাফিলতি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এর আগে পঞ্জাবে ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে বিক্ষোভের দরুণ আটকে থাকতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ফলে নিজের কর্মসূচি বাতিল করতে হয় প্রধানমন্ত্রীকে। সেই ঘটনাকে কেন্দ্র করেও যথেষ্ট জল ঘোলা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…