গ্রামবাসীদের তৎপরতায় উপত্যকায় গ্রেফতার দুই লস্কর জঙ্গি

খবর লাইভ: গ্রামবাসীদের তৎপরতায় বড়সড় সাফল্য উপত্যকায়। আগ্নেয়াস্ত্র সমেত হাতেনাতে পাকড়াও দুই লস্কর জঙ্গি। ধৃত জঙ্গিদের একজন লস্কর-ই-তৈবার কম্যান্ডার। রবিবার কাশ্মীরের রিয়াসি জেলায় সশস্ত্র লস্কর জঙ্গিকে ধরে ফেলেন সেখানকার গ্রামবাসীরা। ঐক্যবদ্ধ গ্রামবাসীদের সঙ্গে পেরে ওঠেনি ওই দুই জঙ্গি। গ্রামবাসীদের দুঃসাহসিক কাজের জন্য জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি গ্রামবাসীদের আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে! আটক অভিযুক্ত, চলছে জিজ্ঞাসাবাদ

সম্প্রতি রিয়াসি জেলায় যে আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল তার নেপথ্যে এই তালিবেরই হাত ছিল বলে সন্দেহ পুলিশের। অন্য জঙ্গিও ওই বিস্ফোরণের ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ‌। গত কয়েকদিন ধরে তারও খোঁজ চলছিল। রবিবারের এই ঘটনায় ডিজিপির পাশাপাশি গ্রামবাসীদের প্রশংসা করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিং। গ্রামবাসীদের সাহসিকতার জন্য দুই লক্ষ টাকা আর্থিক পুরস্কার আগেই ঘোষণা করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ, পরে মনোজ সিং আরও পাঁচ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা করেন। তবে দুই মোস্ট ওয়ান্টেড জঙ্গির পাকড়াও দেখে একটা বিষয় স্পষ্ট যে আগামী দিনে সন্ত্রাসের শেষ হতে চলেছে বলেই মত লেফটেন্যান্ট জেনারেলের। গ্রামবাসীদের সাহসিকতার প্রশংসা সব স্তর থেকেই করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago