খবর লাইভ : মধ্যরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে(CM House) ঢুকে পড়ল এক ব্যক্তি। শুধু তাই নয়, সারারাত ওই বাড়ির মধ্যেই লুকিয়ে ছিল অভিযুক্ত। সকালে ওই ব্যক্তিকে আটক করল পুলিশ(Police)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা(Security) নিয়ে উঠছে বড়সড় প্রশ্নচিহ্ন।
আরও পড়ুনঃ
সূত্রের খবর, শনিবার রাত ১টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে ওই ব্যক্তি। এরপর সারারাত বাড়ির মধ্যেই লুকিয়ে বসে থাকে সে। সকালে তাকে দেখতে পেয়ে আটক করে কালীঘাট থানার পুলিশ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে থাকা মুখ্যমন্ত্রী বাড়িতে কীভাবে নিরাপত্তা রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে ঢুকে পড়ল ওই ব্যক্তি। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জেট ক্যাটাগরি(Z catagory) নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে এই ধরনের নিরাপত্তার গলদ স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। জানা যাচ্ছে, রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের এ বিষয়ে কৈফিয়ৎ তলব করা হবে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এই ব্যক্তির মানসিক অবস্থা ঠিক নয়। তবে পুলিশ আপাতত জানার চেষ্টা করছে, কী উদ্দেশে এসেছিল সে? কেন সারারাত লুকিয়ে ছিল? এর পিছনে কী রাজনীতি রয়েছে? নাকি অন্যকিছু? দফায় দফায় শুরু হয়েছে জেরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…