২১ জুলাইয়ের সমাবেশ সফল করতে জেলা নেতৃত্বদের ন’দফা নির্দেশ তৃণমূল নেতৃত্বের

খবর লাইভ : দু’বছর হয়নি করোনাভাইরাসের জেরে। এবার তাই আগের মতোই ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলিত হবেন ধর্মতলার প্রাণকেন্দ্রে। এবার ঐতিহাসিক শহিদ সমাবেশ হবে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। এমনকী ২১ জুলাই থেকেই শুরু হবে পরবর্তী লোকসভা নির্বাচনের প্রস্তুতি।এই সমাবেশ নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রস্তুতি তুঙ্গে।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের নতুন সরকার বালাসাহেবের মতাদর্শকে এগিয়ে নিয়ে যাবে, মন্তব্য শিন্ডের

সেই সমাবেশ সফল করতে জেলা নেতৃত্বদের কাছে ন’দফা নির্দেশ জারি করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।এই ন’দফা নির্দেশিকায় বলা হয়েছে, কোনওভাবেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না। সঙ্গে শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে, রাজ্য কমিটির প্রেরিত সিডি অনুযায়ী ফ্লেক্স ও দেওয়াল লিখন করতে হবে। প্রচারে কোনও ব্যক্তির নাম দেওয়া যাবে না, নিজস্ব এলাকার সংগঠনের নাম প্রচারে লিখতে হবে। রাজ্যের প্রত্যেক ব্লকে ২১ জুলাইয়ের বর্ধিত প্রচারসভা করতে হবে। রাজ্যের প্রতিটি অঞ্চল/ ওয়ার্ডে কর্মিসভা করতে হবে। সঙ্গে প্রতিটি অঞ্চল/ ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পথসভা করতে হবে।প্রতি বুথে কমপক্ষে দুটি করে দেওয়াল লিখন করতে হবে। সেই সঙ্গে প্রতি দিনের কর্মসূচির ছবি জেলা সভাপতির হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। এ ছাড়াও প্রতিটি শাখা সংগঠন ও বিধায়কদের সমন্বয়ে ঐক্যবদ্ধ ভাবে কর্মসূচি পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যেক বছর ২১ জুলাই চমক দেয় তৃণমূল কংগ্রেস। এবার চমকের পরিধি আরও বাড়তে পারে। কারণ হ্যাট্রিক করে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির ২০০ আসন জয়ের টার্গেট অস্তমিত হয়ে গিয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই সমাবেশ থেকে বিজেপিকে হারানোর বার্তা দেবে জোড়াফুল শিবির।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

3 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

3 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago