কেবিসিতে ৫ কোটি জেতাই কাল হলো, এখন সর্বস্বান্ত সুশীল বাঁচতে লড়াই করছেন

খবর লাইভ : কেবিসির ইতিহাসের অন্যতম চর্চিত বিজেতা চম্পারণের সুশীল কুমার। এই গেম শোয়ের পঞ্চম সিজনে পাঁচ কোটি টাকা জিতে তাক লাগিয়েছিলেন সুশীল। সালটা ২০১১। তবে এই শোয়ে ৫ কোটির মোটা অঙ্ক জেতার পর তাঁর জীবনের মুশকিল আসান হয়নি, বরং অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল জীবন। সেই চ্যালেঞ্জের কথাই গত বছর এক ফেসবুক পোস্টে লিখেছিলেন সুশীল।

বিপুল পরিমাণ অর্থের নেশায় বুঁদ হয়ে মদ,সিগারেটের নেশায় ডুবে গিয়েছিলেন সুশীল। তিনি জানান প্রতারকরা তাঁকে ঠকিয়ে প্রচুর টাকা হাত করে নেয়। এমনকি নিজের স্ত্রীর সঙ্গে পর্যন্ত সম্পর্কে চিড় ধরে যায় সুশীলের। তাঁর সাজানো জীবনটাই ছারখার হয়ে যায়।

‘আমার জীবনের সবচেয়ে খারাপ সময় শুরু হয় যখন আমি কেবিসি জিতি’, এই শিরোনামে ফেসবুকে এক খোলা চিঠি লিখেছিলেন সুশীল।

সেখানে কেবিসির পাঁচ নম্বর সিজনের এই বিজেতা লেখেন, কেবিসিতে জয় লাভের পর মাসের মধ্যে ১৫ দিন বিহারের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হতে তিনি। যার জেরে তাঁর পড়াশোনা শিকেয় উঠে। সংবাদমাধ্যম সবসময় তাঁর সাক্ষাত্কার নিতে মশগুল থাকত, তার জীবনে কী ঘটছে সেই নিয়ে বিস্তর উত্সাহ ছিল মিডিয়ার। তাই চটজলদি বেশ কিছু ব্যবসায় বিনিয়োগ করেন তিনি, যাতে মিডিয়াতে তিনি বলতে পারেন তিনি কী করেছেন। বেশিরভাগ জায়গায় বিনিয়োগ করা টাকাই ডুবে যায়।
কেবিসিতে পাঁচ কোটি জেতার জেরে সমাজকর্মী হিসাবেও কাজ শুরু করেন সুশীল। প্রত্যেক মাসে বিভিন্ন সংস্থায় প্রায় পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেন। এরপর ধীরে ধীরে হাত থেকে সব টাকা বেরিয়ে যেতে থাকে এবং একটা সময় কোনও মানুষের উপরই ভরসা রাখতে পারছিলেন না তিনি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে নিজের স্ত্রীর সঙ্গে নিয়মিত বচসার জেরে তাঁকে ডিভোর্স দিতে বসেছিলেন।

এরপর মাদকাসক্ত হয়ে পড়েন সুশীল। একটা সময় ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে ছবি দেখে কাটিয়ে তিনি ফিল্মমেকার হওয়ার পরিকল্পনাও নেন। ফের মুম্বইতে পৌঁছান। কিছু লোকজন তাঁকে টেলিভিশন দিয়ে কাজ শুরু করবার উপদেশ দেয়। সেই মতো একটি চিত্রনাট্য লেখেন সুশীল, যা কুড়ি হাজার টাকায় বিক্রি হয়েছিল, জানিয়েছেন কেবিসির পঞ্চম সিজনের পাঁচ কোটির বিজেতা। তিনি লেখেন, ‘নিজেকে খুঁজে পেতে হলে মানুষকে সেটাই করতে হয় যা তোমার হৃদয় বলে, যদিও নিজের ইগোকে কোনওদিনই সন্তুষ্ট করা যায় না। সফল এবং জনপ্রিয় মানুষ হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা বেশি দামি’।আপাতত গরুর দুধ বেচেই দৈনন্দিন জীবন যাপন করছেন তিনি
জীবনের এই চরম সত্যিটা উপলব্ধি করবার পরেই ২০১৬ সালে মুম্বই থেকে চম্পারণ ফিরে আসেন সুশীল। এবং মদের নেশা পুরোপুরিভাবে ছেড়ে দেন। এখন নতুন করে স্বপ্ন সাজাচ্ছেন সুশীল কুমার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago