মর্মান্তিক , একরত্তি মেয়ের মৃত্যুর পর এবার আত্মঘাতী দম্পতি; কিন্তু কেন?

খবর লাইভ : গলায় খাবার আটকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে একরত্তি মেয়ে। আর সেই দৃশ্য চাক্ষুষ করতে হয়েছে বাবা-মাকে । মর্মান্তিক এই দুর্ঘটনার পর শোকে মূহ্যমান বাবা-মা আত্মঘাতী হলেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটির সাক্ষী থাকলো মহারাষ্ট্রের সাংলি জেলার অটপড়ী।

আরও পড়ুনঃ অমরাবতী কাণ্ডে নাগপুর থেকে গ্রেফতার মূলচক্রী

মঙ্গলবার দুপুরে খাওয়ার সময় আচমকাই গলায় খাবার আটকে যায় তাঁদের ১৮ মাসের শিশুকন্যার। অনেক চেষ্টা করেও খাবার বার করতে সফল হননি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম করণ হেঙ্গড়ে (২৮) ও শীতল হেঙ্গড়ে (২২)। করণের পোশাকের পকেট থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। তাতে লেখা রয়েছে যে তাঁরা চললেন তাদের মেয়ের কাছে। পুলিশ দেহগুলি ময়না-তদন্তে পাঠিয়েছে।
স্থানীয় মানুষ জানিয়েছেন, সন্তানের শেষকৃত্যের পর থেকেই ওই দম্পতি মনমরা হয়ে গিয়েছিলেন। এলাকার কারো সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। নিজেদেরকে করেছিলেন ঘরবন্দি। মন থেকে তাঁদের মেয়ের চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না স্বামী-স্ত্রী। ওই দুর্ঘটনার পর থেকে তাঁরা ভুগছিলেন মানসিক অবসাদে। শনিবার সকালে গ্রামবাসীরা দেখেন, একটি মন্দিরের পাশের গাছে একই দড়ির ফাঁস থেকে দু’টি দেহ ঝুলছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago