দেশে ফের  ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা

খবর লাইভ : করোনা নিয়ে নিশ্চিন্তে থাকার কোন উপায় নেই। সংক্রমিতের হার যেভাবে বাড়ছে তাতে চতুর্থ ঢেউ নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল মুক্তি পাবার কোন উপায় নেই। গত কয়েকদিন ধরে ১৭ হাজারেরও বেশি করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় শুটআউট! নিহত ইমারতি ব্যবসায়ী

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। তবে চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগের সংখ্যা। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫৬৮। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। দেশে এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮ জনের।

দেশের নিরিখে রাজ্যের করোনা গ্রাফ নিয়ে বাড়ছে চিন্তা। একদিনে বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৯ জন। চিকিৎসকরা করোনা পরীক্ষায় জোর দেওয়ার পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার কথাও বলছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago