খবর লাইভ : ধীরে ধীরে ছন্দে ফিরছে উদয়পুর। শনিবার চার ঘণ্টার জন্য কার্ফু শিথিল করা হয়েছে। তবে ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ। আগেই জানানো হয়েছিল, প্রশাসন এক মাসের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখবে। আপাত শান্ত পরিবেশে শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার জালে মোড়া উদয়পুরে রথযাত্রার পালিত হয়েছে।
আরও পড়ুনঃ Sealdah: ফের দুর্ভোগে রেল যাত্রীরা, বাতিল হচ্ছে ৩৮টি লোকাল ট্রেন
উদয়পুরের ধানমান্ডিতে সম্প্রতি নিজের দোকানে খুন হন কানহাইয়া লাল নামে ৪৮ বছর বয়সি এক দর্জি। পোশাকের মাপ দেওয়ার অছিলায় দুই যুবক কানহাইয়ার দোকানে ঢোকে। মাপ নেওয়ার সময়েই ধারালো অস্ত্র নিয়ে দুজন ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া হয়। গোটা ঘটনার লাইভ ভিডিয়ো করে আততায়ীরা। তাতে দেখা যায়, দুজনে সেই অস্ত্র হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দিচ্ছে। পুলিশ অবশ্য ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রিয়াজ আখতারি এবং গউস মহম্মদ নামে দুই আততায়ীকে গ্রেফতার করে। শুক্রবার ওই ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিস। বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে সমর্থন করে কানহাইয়া সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। সেই অপরাধেই তাঁকে খুন হতে হয়।
কংগ্রেস শাসিত রাজস্থান সরকার ঘটনার পরেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কেন্দ্রীয় সরকার এনআইএকে তদন্তের দায়িত্ব দেয়। তারা তদন্ত শুরুও করে দিয়েছে। শুক্রবার রাজ্য সরকার উদয়পুরের পুলিশ সুপার, আইজি-সহ ৩২ জন আইপিএস অফিসারকে বদলি করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আততায়ীদের সঙ্গে পাকিস্তানের দাওয়াত-ই-ইসলামি গোষ্ঠীর যোগাযোগ রযেছে। পুলিসের একটি সূত্রের দাবি, ধৃত গউস পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…