খবর লাইভ : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতমাসে। হিসেব মতো এ মাসের মাঝামাঝির সময় থেকেই কলেজে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সেইমতো এবার বিজ্ঞপ্তি জারি করা হল উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে। আগামী ১৮ জুলাই থেকে স্নাতক স্তরে অনলাইনে ভর্তি (Online Admission) শুরু।
আরও পড়ুনঃ ছন্দে ফিরছে উদয়পুর, কার্ফু শিথিল ৪ ঘন্টার জন্য
করো না কাটিয়ে অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলেও এবছর কলেজ (College) ও বিশ্ববিদ্যালয়ে (University) ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনেই। এর জন্য আলাদা করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না পড়ুয়াদের। উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক এবং স্নাতকোত্তরে আলাদা আলাদা সময়ে ভর্তি নেওয়া হবে।
স্নাতক স্তরে ভর্তির নিয়ম:
আবেদন শুরু: ১৮ জুলাই
আবেদন করার শেষ তারিখ: ৫ আগস্ট
মেধা তালিকা প্রকাশ: ১৬ আগস্ট
ভরতির প্রক্রিয়া শেষ: ১৫ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ১৯ সেপ্টেম্বর (প্রথম সেমেস্টার)
স্নাতকোত্তরে ভর্তির নিয়ম:
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর
আবেদন করার শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর
মেধা তালিকা প্রকাশ: ২০ সেপ্টেম্বর
ভরতির প্রক্রিয়া শেষ: ২১ অক্টোবর
ক্লাস শুরু: ১ নভেম্বর
পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ভর্তির জন্য যে অর্থ দাখিল করতে হবে তা ই-পেমেন্ট সার্ভিস-এর (E-payment) মাধ্যমেই জমা দেওয়া যাবে তাই আলাদা করে বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির হওয়ার কোনও প্রয়োজন নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…