খবর লাইভ : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। রবি ও সোমবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে একনাথকে। একই সঙ্গে স্পিকার নির্বাচনও হবে। শনিবার স্পিকার পদের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। নতুন স্পিকার নির্বাচন রবিবার, সোমবার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ।
বৃহস্পতিবার সন্ধে ৭টা ৪০ মিনিট নাগাদ রাজভবনে শিন্ডেকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ৷ শপথ নেওয়ার পরই দু’জনকে টুইটে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একনাথ শিণ্ডেকে ‘তৃণমূল স্তরের নেতা’ হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী৷ দেবেন্দ্র ফড়ণবীশের অভিজ্ঞতা এবং দক্ষতা এই সরকারের সম্পদ বলে মন্তব্য করেন মোদি৷
প্রধানমন্ত্রীর মতোই একনাথ শিণ্ডে এবং দেবেন্দ্র ফড়ণবীশকে শুভেচ্ছা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷ শপথ নিয়েই নিজের টুইটারের ছবি পরিবর্তন করে ফেলেন শিণ্ডে। মারাঠিদের আবেগের বালাসাহেবের পায়ের তলায় বসা ছবি পোস্ট করে শিণ্ডে বুঝিয়ে দিলেন, ক্ষমতা ধরে রাখতে, উদ্ধব-আদিত্যদের বিরুদ্ধে লড়াই করতে তাঁর হাতিয়ার বালাসাহেবই। একই সঙ্গে বার্তা দেওয়ার চেষ্টা করলেন, উদ্ধব নন, আসল শিবসেনা তিনিই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…