রথের রশিতে টান দিয়ে কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : রথের রশিতে টান দিয়ে কলকাতায় ইসকনের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে মঙ্গলারতি করে জানালেন, ” ইসকনের রথযাত্রায় বহু ভক্তের সমাগম হয়েছে। পুরীর জগন্নাথ যাত্রার কথা সবাই জানি। কিন্তু বাংলাতেও অনেক মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। তিনি বলেন, নবদ্বীপ ধামে ইসকন শহর তৈরি হচ্ছে। জগন্নাথ প্রভুর কাছে সকলের মঙ্গল কামনা করি, জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন। বিশ্বের মঙ্গল হোক। রাজ্যের মঙ্গল হোক। সকল পরিবারের মঙ্গল হোক। শুক্রবার কলকাতার ৫১ তম ইসকন রথযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সহ পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শুভ রথযাত্রা। সেই উপলক্ষে আজ কলকাতার মিন্টো পার্কের ইসকন মন্দিরের রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর হাতেই প্রথম এই বছরে ইসকন মন্দিরের রথের রশিতে পড়ল টান। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নুসরাত জাহান, পুলিশ কমিশনার । অবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে মূল রথে আরতি করে সেই রথের রশিতে টান দিলেন তিনি।পাশাপাশি ভোগ নিবেদন করেন তিনি। ১৯৭১ সালে প্রথম এই রথযাত্রা সূচনা হয় কলকাতার রাস্তায়। তারপর থেকে প্রতিবছরই মায়াপুরেও আদলে রথের চাকা গড়িয়েছে। গত বছরে কলকাতার ইসকন মন্দিরের রথযাত্রা সুবর্ণ জয়ন্তী ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা পালন করা সম্ভব হয়নি । তবে এই বছরে অতিমারীর দাপট কাটিয়ে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে ইসকন মন্দিরের রথযাত্রার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago