খবর লাইভ : হুল দিবসে রাজ্যের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার রাতে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, বৃহস্পতিবার কোনও স্কুলে পরীক্ষা থাকলে তা বাতিল করতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কোনও এক দিন ওই বাতিল হওয়া পরীক্ষা নিয়ে নিতে হবে স্কুলগুলিকে। বুধবার রাতে জারি হওয়া এই বিজ্ঞপ্তি ইতিমধ্যে সব স্কুলের প্রধানশিক্ষকদের পাঠানো হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি শেষে গত ২৮ জুন থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম পার্বিক পরীক্ষা শুরু হয়েছে। পর্ষদের নির্দেশ, আগামী ৬ জুলাইয়ের মধ্যে প্রথম পার্বিক পরীক্ষা শেষ করতে হবে স্কুলগুলিকে। সেই নির্দেশ মেনেই তৈরি হয়েছিল পরীক্ষার সূচি।
আরও পড়ুনঃ বিজেপি-শিন্ডে গোষ্ঠীর দফতর নিয়ে দর কষাকষি ! কার ভাগ্যে শিকে ছিঁড়বে ?
বুধবার রাতে পর্ষদের জরুরি বিজ্ঞপ্তির পরে বৃহস্পতিবারের সেই সব পরীক্ষা স্থগিত থাকছে। বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, কোনও স্কুলই বৃহস্পতিবার, অর্থাৎ ৩০ জুন পরীক্ষা নিতে পারবে না। পরীক্ষা পূর্বনির্ধারিত হলে তাও স্থগিত করতে হবে। ৬ জুলাইয়ের আগে অন্য কোনও দিন ওই পরীক্ষা নেওয়া যেতে পারে। হুল দিবস উপলক্ষে বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার দিন একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলেরও নির্দেশ দেওয়া হয়েছে সংসদের তরফে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…