বিজেপি-শিন্ডে গোষ্ঠীর দফতর নিয়ে দর কষাকষি ! কার ভাগ্যে শিকে ছিঁড়বে ?

খবর লাইভ : উদ্ধব ঠাকরের ইস্তফার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় দফার অপারেশন শুরু হয়ে গিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, তাদের নেতৃত্বেই নয়া সরকার গঠনের দাবি জানানো হবে। যাদের সমর্থন দেবে শিবসেনা ভেঙে বেরিয়ে আসা একনাথ শিন্ডে গোষ্ঠী। বৃহস্পতিবারই রাজ্য বিজেপি নেতারা বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসবেন। অন্যদিকে, শিন্ডেও মুম্বই রওনা দেওয়ার আগে তাঁর শিবিরের বিধায়কদের নিয়ে আলোচনা করবেন। সরকার পতনের পর এখন যে বিষয়টি উঠে আসছে, সেটা হল নয়া সরকারে কারা, কী দফতর পাবে? তাছাড়া দফতর নিয়ে দর কষাকষি শেষ পর্যন্ত কতদূর গড়াবে?

আরও পড়ুনঃ সরকার গঠনের তোড়জোড় বিজেপির, দেবেন্দ্র ফডনবীশ ফের মুখ্যমন্ত্রী?

এটাও রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে যে, শিন্ডে গোষ্ঠীর নাম-পরিচয় কী থাকবে? কারণ, উদ্ধব ঠাকরে তাঁদের দল থেকে বহিষ্কার করলে, শিন্ডেকে হয় নতুন দল গঠন করতে হবে, নয়তো বিজেপিতে মিশে যেতে হবে। কিন্তু দ্বিতীয়টি নিয়ে একনাথের ঘরেই প্রবল আপত্তি আছে। কেননা অনেক বিদ্রোহী বিধায়ক আছেন, যাঁরা বিজেপিতে ভিড়তে নারাজ। কারণ, এলাকার রাজনৈতিক ভোটব্যাঙ্কে তার প্রভাব পড়তে পারে। এমনকী পরবর্তী ভোটে বিজেপি টিকিটও না দিতে পারে। এই সমস্ত হ্যাঁ-কিন্তু নিয়ে বিজেপি এবং শিন্ডে গোষ্ঠী এদিনই পৃথকভাবে আলোচনায় বসতে চলেছে। একথা অনস্বীকার্য যে, শিন্ডেরা শাঁসালো দফতরগুলির দাঁও মারার অপেক্ষায় রয়েছেন। কিন্তু, নগরোন্নয়ন, অর্থ কিংবা স্বরাষ্ট্র দফতর বিজেপিও ছাড়তে রাজি হবে বলে মনে করছেন না কেউ। ফলে সরকার গঠনের মতো অবস্থায় এলেও ক্ষমতা দখলের রাজনীতির জল কোথায় গড়ায় সেটাও লাখ টাকার প্রশ্ন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago