ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ

খবর লাইভ : এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ড (IND vs ENG) সফরে রয়েছে। এই সফরে ভারতীয় দল ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে, পাশাপাশি তারা ৩ ম্যাচের টি-২০ সিরিজ এবং সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। তার আগে ভারতীয় দল (Team India) সফরের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। লিস্টারশায়ারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে করোনা আক্রান্ত (Corona Positive) হয়ে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এতদিন পর্যন্ত ঠিক ছিল না আদৌ রোহিত শর্মা এই টেস্টে ভারতীয় দলে খেলতে পারবেন কিনা।

টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। তার জায়গায় এই টেস্টে ভারতীয় দল এক নতুন অধিনায়ক নিযুক্ত করেছে। সংবাদসংস্থা এএনআইয়ের তরফে পাওয়া তথ্য অনুযায়ী দলের মিটিং এক নতুন অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। এই নতুন অধিনায়ক প্র্যাকটিস ম্যাচেও লিস্টারশায়ারের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচেও রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

দলের নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ভারতীয় দলকে প্রভূত সমস্যার মুখোমুখী হতে হবে।

রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলের জোরে বোলার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে।

এই বছরের শুরুতেই বুমরাহকে দক্ষিণ আফ্রিকা সফরে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দলের সহঅধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ইংল্যান্ড সফরের জন্য প্রথমে কেএল রাহুলকে রোহিত শর্মার ডেপুটি নিযুক্ত করা হয়েছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago