জিটিএ নির্বাচনে প্রথমবার আসন পেল তৃণমূল

খবর লাইভ : গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ নির্বাচনেও প্রথমবার আসন পেল তৃণমূল। জিটিএ-এর ৪৫টি আসনের মধ্যে ডালি আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের বিনয় তামাং। বুধবার জিটিএ নির্বাচনে তৃণমূলের খাতা খোলার পর জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলের নেতাকর্মীরা। ৫০০ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। এ প্রসঙ্গে তিনি জানান, ‘‘এই জয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ শুধু আমার জয় নয়। পাহাড়ের মানুষের জয়।’’

অন্যদিকে কালিম্পং ৩৫ নম্বর সমষ্টিও তৃণমূলের দখলে। সেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুমন গুরুং। ঊল্লেখ্য, জিটিএ নির্বাচনে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) ২৬টি আসনে জয়ী হয়েছে। একক সংখ্যা গরিষ্ঠতায় বোর্ড গঠন করল অনিত থাপা।৫টি আসনে জিতে জিটিএ নির্বাচনে প্রথম বারের জন্য খাতা খুলল তৃণমূল। হামরো পার্টি জিতেছে ৮টি আসনে। ৭টি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago