কেন মৃত্যু সুজিতের? হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের

খবর লাইভ : সুজিত অধিকারীর মৃত্যুর ঘটনায় মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস (আইএনকে) হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করলেন মৃতের পিসি৷ এই অভিযোগের ভিত্তিতেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ এনে ৩০৪ (এ) ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷

আরও পড়ুনঃ শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে সোমবার সিজিও কমপ্লেক্স ঘেরাওয়ের ডাক যুব তৃণমূলের

গত ২৩ তারিখ হাসপাতালের আট তলার এইচডিইউ ইউনিটে ভর্তি করা হয়েছিল লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুজিতকে৷ এ দিন সেই ওয়ার্ডেই নিজের বেডের পাশের জানলা খুলে কার্নিশে নেমে পড়েন সুজিত৷
দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টাতেও তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ শেষ পর্যন্ত কার্নিশ থেকে হাত ফস্কে নীচে পড়ে গুরুতর আহত হন সুজিত৷ মাথায়, বুকে গুরুতর আঘাত লাগে তাঁর৷ ওই হাসপাতালেই ফের চিকিৎসা শুরু হয় আহত যুবকের৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ শেষ পর্যন্ত আজ সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago