খবর লাইভ : সারদা-নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবিতে আন্দোলনে নামছে তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠকে এই কথা জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। আগামী ২৭ জুন, সোমবার শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে একাধিক কর্মসূচি রেখেছে তৃণমূল।
ওই দিন বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে যুব তৃণমূল সভা করবে। সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ, বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়।
ওই একই দিনে তিনটি কর্মসূচি রাখা হয়েছে। দ্বিতীয় কর্মসূচি হবে হলদিয়াতে। দুপুর ৩টেয় হলদিয়ার দুর্গাচক মোড়ে বিক্ষোভ মিছিল এবং জনসভা আয়োজন করা হয়েছে। সেই সভায় মুখ্য বক্তা থাকবেন মানস ভুঁইয়া এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। একই সময় ওই দিন সভা হবে শুভেন্দুর এলাকা কাঁথিতে। সেখানে বিক্ষোভ মিছিল এবং সভা করা হবে। নেতৃত্ব দেবেন অখিল গিরি।
সোমবার একাধিক মিছিল এবং সভা করার পর মঙ্গলবার একই দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে দরবার করবেন তৃণমূলের আট জনের এক প্রতিনিধিদল। ওই দলের নেতৃত্ব দেবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…