‘দায়িত্ব নিতে পছন্দ করি’, আয়ারল্যান্ড ম্যাচের আগে বললেন অধিনায়ক হার্দিক

খবর লাইভ : একদিকে যখন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) হাত ধরে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্ট ম‍্যাচের প্রস্তুতিতে ব‍্যস্ত বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। তখনই অপরদিকে ভিভিএস লক্ষণের (VVS Laxman) তত্ত্বাবধানে রবিবার আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে আরেক টিম ইন্ডিয়া। আইরিশদের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তারই প্রস্তুতি নেমে পড়ল হার্দিকরা। সেই ছবি পোস্ট করল বিসিসিআই (BCCI)।

বিরাট কোহলি, রোহিত শর্মারা ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ায় তুলনামূলক তরুণ এক ভারতীয় দলকে আয়ারল্যান্ড সফরে পাঠিয়েছে বিসিসিআই। তাই আইরিশদের বিরুদ্ধে বেশ কিছু নতুন মুখকে ভারতীয় জার্সিতে খেলতে দেখা যেতে পারে। তাদের মধ্যে অন্যতম হলেন উমরান মালিক। আইপিএলে বল হাতে আগুন পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেও, একটি ম্যাচ খেলেননি উমরান। তাই আয়ারল্যান্ড সফরে কি তাঁর ভাগ্যে শিকে ছিঁড়বে? রবিবারের ম্যাচের আগেরদিন প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসাবে সাংবাদিক সম্মেলন এসে তারই উত্তর দিলেন হার্দিক।

এই নিয়ে হার্দিক বলেন,”আমরা অবশ্যই নতুনদের সুযোগ দিতে চাই। কিন্তু তার পাশাপাশি সেরা একাদশ নিয়ে মাঠে নামাটাও আমাদের লক্ষ্য। তবে হ্যাঁ, এমন পরিস্থিতিতে আসার সম্ভাবনা রয়েছে যেখানে আমরা নতুনদের অভিষেক ঘটানোর সুযোগ দেব। পরিস্থিতি যাই হোক না কেন, মাঠে সেরা একাদশ নিয়ে যাতে নামতে পারি, সেই দিকেই সবার আগে আমাদের নজর থাকবে।”

এদিকে প্রথমবার দেশকে নেতৃত্ব দেবেন হার্দিক। সেই নিয়ে উচ্ছসিত তিনি। এই নিয়ে তিনি বলেন,” দায়িত্ব নিতে ভালোবাসি। আমি দেখেছি, যখনই দায়িত্ব নিয়ে মাঠে নামি ভালো খেলি। আমি আমার নেতৃত্ব দলের মধ‍্যে এমনভাবে ভাগ করব, যাতে ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago