শনিবার বৈঠকে বসছে শিবসেনা , পরিস্থিতিতে নজর উদ্ধব ঠাকরের

খবর লাইভ : শেষ পর্যন্ত কী হতে চলেছে মহারাষ্ট্রে? মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট ও তার সমাধান নিয়ে দেশের রাজনৈতিক মহলে আলোচনা ও জল্পনা বেড়েই চলেছে । জানা গিয়েছে আজ শনিবার দুপুরের দিকে বৈঠকে বসতে চলেছে শিবসেনা। অ-বিজেপি জোট সরকারের ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা আছে। উদ্ধব ঠাকরে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবেন। নিজের সিদ্ধান্তের কথাও সেখানেই জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রে এখন রাজনৈতিক উত্তাপ চরমে। যুযুধান দুই শিবির । এক দিকে শিবসেনার উদ্ধব ঠাকরের সমর্থকরা । অন্য দিকে একনাথ শিন্ডের নেতৃত্বে দলের বিদ্রোহী বিধাযকরা। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে হঠাৎই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে।
গোপন গোয়েন্দা রিপোর্টে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরে নাকি এমনই হুঁশিয়ারি এসেছে। আর সেই কারণেই মহারাষ্ট্র পুলিশের তরফে রাজ্য জুড়ে জারি করা হয়েছে হাই এলার্ট। যাতে এই রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। কোনও ভাবেই যেন রাজ্যে হিংসার বাতাবরণ তৈরি না হয়।
রাজ্য জুড়ে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে সে ব্যাপারে স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহারাষ্ট্র পুলিশের তরফে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়। নেতা-মন্ত্রীদের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। কয়েক জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ -প্রতিবাদও। একনাথ শিন্ডের দিকে থাকা বিধায়কদের হোর্ডিং ছিড়ে ফেলা হয়েছে কোথাও কোথাও। কোথাও আবার বিদ্রোহী বিধায়কদের ছবিতে কালি মাখিয়েছেন উদ্ধবপন্থী শিব সেনা সমর্থকরা

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago