খবর লাইভ : বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে পরপর কয়েক দিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তুলনায় দক্ষিণবঙ্গে বর্ষা অত্যন্ত দুর্বল। আগামী চার দিন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে উপকূলের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অপেক্ষাকৃত বেশি
বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাও খুব বেশি পরিমাণে নয়।
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। ফলে ভ্যাপসা গরম ও গুমোট আবহাওয়ায় অস্বস্তিতে ভুগতে হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাসীকে।
শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং । মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…