খবর লাইভ : উদ্ধব ঠাকরে সরকারের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠার অভিযোগ তুললেন একনাথ শিন্ডে৷ শনিবার টুইট করে বিদ্রোহী ওই শিবসেনা নেতা জানান, ২০১৯ সালে বিধানসভা ভোটে জেতার পর জনপ্রতিনিধি হিসেবে সরকারি নিরাপত্তা তাদের দেওয়া হয়েছিল৷ কিন্তু মহারাষ্ট্র সরকার নিয়মবহির্ভূতভাবে ৩৮ জন বিধায়কের বাসভবন থেকে নিরাপত্তা তুলে নিয়েছে৷ এটা করে উদ্ধব ঠাকরে বিদ্রোহীদের মনোবল ভেঙে দিতে চাইছেন বলে অভিযোগ করেন শিন্ডের।
আরও পড়ুনঃ স্বপ্নপূরণ, পদ্মা সেতুর উদ্বোধন করলেন শেখ হাসিনা
বিদ্রোহী বিধায়কদের পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে চিঠি লিখলেন একনাথ শিন্ডে। পাশাপাশি, চিঠিতে তাঁর অভিযোগ ‘বিদ্বেষবশত আমাদের শিবিরের ৩৮ জন বিধায়কের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার।’’
এদিকে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ বিধায়কদের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে শিবসেনা কর্মীদের বিরুদ্ধে৷ শনিবার সকালে পুণেতে বিধায়ক তানাজি সাওয়ান্তের পার্টি অফিসে ভাঙচুর করে শিব সৈনিকরা৷ তানাজি এই মুহূর্তে রয়েছেন অসমে৷ একনাথ শিন্ডে তাঁর টুইটে হিংসার দায় মহা বিকাশ আগাড়ি সরকারের ঘাড়েই চাপিয়েছেন৷ তিনি বলেন, ‘রাজ্য সরকার আমাদের পরিবার বা আত্মীয়দের নিরাপত্তা তুলে দেয়নি৷ মহা বিকাশ আগাড়ি সরকারের কয়েকজন নেতারা হিংসায় উস্কানি দিচ্ছেন৷ মিডিয়ার সামনে বিক্ষুব্ধ বিধায়কদের হুমকি দিয়ে সঞ্জয় রাউত জানিয়েছেন, তাঁরা রাজ্যে ফিরে এলে তাঁদের এখানে থাকা মুশকিল করে দেবেন৷ ওই মন্তব্যের পরই রাজ্য সরকার নিরাপত্তা প্রত্যাহার করে নেয়৷ তার কয়েকঘণ্টার মধ্যে দুই বিধায়কের অফিসে ভাঙচুর করেন শিব সেনার কর্মীরা৷
গত দু’দিন ধরে বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের অনুগত বিধায়কদের কয়েক জনের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন উদ্ধব ঠাকরের অনুগত শিবসৈনিকেরা।
এনসিপি-কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপির হাত ধরার দাবি তুলে একগুচ্ছ বিধায়কদের নিয়ে গুয়াহাটি চলে গিয়েছেন একনাথ শিন্ডে৷ তাঁর নেতৃত্বে দলীয় বিধায়করা বিদ্রোহী হয়ে ওঠায় দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েন উদ্ধব ঠাকরে৷ এই পরিস্থিতিতে দলের রাশ নিজের হাতে রাখতে এদিন দুপুর শিবসেনার কার্যালয়ে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন উদ্ধব৷ নেতাদের পাশে পেতে গতকাল সমস্ত জেলার সভাপতিদের সঙ্গেও বৈঠক করেন তিনি৷ সেখানে উদ্ধব জানান, বিদ্রোহী বিধায়করা দলকে ভাঙতে চাইছে৷ যাঁরা দল থেকে বেরিয়ে যেতে চান তাঁরা স্বাধীনভাবে বেরিয়ে যেতে পারেন৷ তিনি আবার নতুন করে শিবসেনা তৈরি করবেন৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…