খবর লাইভ : পদ্মা সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ৯ টা ৫৫ তিনি মাওয়া সমাবেশ স্থলে পৌছন।
পদ্মা সেতু উদ্বোধনের আগে চোখে জল দেখা যায় শেখ হাসিনার।
এদিন শেখ হাসিনা বলেন, “অনেক ষড়যন্ত্র ছিন্ন করে আজ আমরা পদ্মা সেতু উদ্বোধন করতে পেরেছি। এই সেতু বাংলাদেশের জনগনের। দেশের মানুষদের জন্য আবেগ এই সেতু। করোনার জন্য সেতু নির্মাণে দুই বছর দেরি হয়। কিন্তু, আমরা হতাশ হয়নি। আমরা পদ্মা সেতু নির্মাণে সক্ষম হয়েছে।” এদিন হাসিনা বলেন, “আমরা মাথা নত করিনি। কখনও নত করব না।”
“পদ্মা সেতু নিয়ে কোনও দুর্নীতি হয়নি”
এই সেতু নির্মাণের সময় কোনও আর্থিক দুর্নীতি হয়নি, স্পষ্ট গলায় এদিন দাবি করেন শেখ হাসিনা। বিশ্ব ব্যাঙ্কের অর্থ বন্ধ করার প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন তিনি। তাঁর স্পষ্ট দাবি ছিল, ” বিশ্ব ব্যাঙ্কের তরফে আর্থিক তছরুপে যে অভিযোগ উঠেছিল তা মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছে।” বাংলাদেশের অর্থনীতি সচল, জানান সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিশ্বের প্রতিটি দেশের কাছে বাংলাদেশ প্রমাণ করেছে তারা আত্মনির্ভরশীল। বাংলাদেশের মানুষজনের জন্য তা সম্ভব হয়েছে। তাঁদের আমি স্যালুট জানাই।”
অত্যন্ত খারাপ আবহাওয়া থাকলে পদ্মা সেতুতে বন্ধ হবে যানচলাচল!
হাসিনা বলেন , “এই সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার কংক্রিটের একটি অবকাঠামো নয়, এ সেতু আমাদের অহঙ্কার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা, আর মর্যাদার প্রতীক। এ সেতু বাংলাদেশের জনগণের। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, আমাদের সাহসিকতা, সহনশীলতা আর জেদ।“ পদ্মা সেতু উদ্বোধনে দেশের অর্থব্যবস্থার উন্নতি হবে বলেও জানান তিনি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা পাবে, এদিন এই অঙ্গীকার করেন শেখ হাসিনা।
ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে পদ্মা সেতু? জবাব নির্মাণ সংস্থার
এই সেতুটির উদ্বোধন হলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার মানুষ সহজেই ঢাকায় পৌঁছতে পারবেন। উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। সেতুটি ৬ কিলোমিটার লম্বা। এর একতলাতে চলবে বাস, গাড়ি এবং যানবাহন এবং অপর তলায় চলবে ট্রেন। এই সেতুর ডিজাইন তৈরি হয়েছিল ২০০৮ সালে। প্রথমে ধরা হয় পদ্মা সেতু তৈরি করতে খরচ হবে ১০ হাজার ১৬১ কোটি টাকা। পরে এই প্রকল্পে খরচ গয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…