খবর লাইভ : প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেন, নরুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আপাতত পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি দায়িত্ব সামলাবেন। রাজ্য সরকারকে দ্রুত পর্ষদের নতুন সভাপতি নিয়োগের সুপারিশ করেছে আদালত। মঙ্গলবার বেলা ২টোয় মানিক ভট্টাচার্যকে আদালতে হাজির হয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। মঙ্গলবার বেলা দু’টোয় ফের শুনানি।
আরও পড়ুনঃ কলকাতা পুলিশকে ইমেল পাঠিয়ে হাজিরার জন্য চার সপ্তাহ সময় চাইলেন নূপুর শর্মা
এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত নথি জমা দিতে বলেছিল আদালত, তার অনেক কিছুই পেশ করতে পারেনি পর্ষদ। তাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন। বলা হয়েছিল, ২০১৭ সালে পর্ষদ যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির সদস্যদের নাম দিতে হবে। কিন্তু পর্ষদ নাম দিয়েছে সিলেবাস কমিটির সদস্যদের।বিচারপতির মন্তব্য, পর্ষদ ওই সদস্যদের তালিকা অনুমোদন কমিটির সদস্য বলে আদালতে দেখিয়েছে।
সোমবার পেশ করা সমস্ত নথি এবং কমিটির সদস্যদের স্বাক্ষর সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষা করা হবে বলে বিচারপতি নির্দেশ দেন। একই সঙ্গে বলা হয়েছে, ২০১৭ সালে গঠিত কমিটির যে সব সদস্য বৈঠকের সিদ্ধান্তে স্বাক্ষর করেননি, তাঁদের হলফনামা দিয়ে জানাতে হবে স্বাক্ষর না করার কারণ।
উল্লেখ্য, “১৭ জুন বোর্ডকে নির্দেশ দেওয়া হয় ছয় দফা নথি জমা দিতে। কিন্তু, এখনও কোনও আবেদনপত্র কোর্টে জমা পড়েনি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…