খবর লাইভ : রঞ্জি ট্রফির ফাইনালে ওঠা হল না। সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরে বিদায় নিল অভিমন্যুরা। শনিবার ম্যাচের পঞ্চম দিনে ১৭৪ রানে হেরে যায় বাংলা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল। চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান ছিল বাংলার। ক্রিজে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ এবং অনুষ্টপ মজুমদার। ফাইনালে উঠতে শেষ দিন ২৫৪ রান দরকার ছিল বাংলার। অরুণ লালের দলের ভাগ্য নির্ভর করছিল অভিমন্যু-অনুষ্টপের পার্টনারশিপের ওপর। কিন্তু দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৫ রানে অলআউট হয়ে যায় বাংলা। পঞ্চম দিনের শুরুতেই ফিরে যান অনুষ্টুপ। এদিন একরানও যোগ করতে পারেননি। ৯৭ রানে পঞ্চম উইকেট হারায় বাংলা। কুমার কার্তিকেয়ার স্পিনের সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি অভিমন্যুও। ৭৮ রানে ফিরে যান বাংলার অধিনায়ক। এরপর হার অবধারিত ছিল। ১৭৫ রানে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। ২২ রানে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। ৫ উইকেট নেন কুমার কার্তিকেয়া। প্রথম ইনিংসে ৩৪১ রান তুলেছিল মধ্যপ্রদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৭৩ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলা। দ্বিতীয় ইনিংসে ২৮১ রানে শেষ হয় মধ্যপ্রদেশের ইনিংস। জিততে বাংলার প্রয়োজন ছিল ৩৫০ রান। গ্রুপ পর্বে ৩৪৯ রান তাড়া করে জিতলেও সেমিফাইনালে তার পুনরাবৃত্তি ঘটল না। আগের বার ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হারতে হয়েছিল। এবার সেমিফাইনাল থেকেই ছিটকে গেল বাংলা। ফাইনালে মধ্যপ্রদেশ।
শনিবার মধ্যপ্রদেশের কাছে রনজি ট্রফির সেমিফাইনালে হেরেছে বাংলা দল। এমন দিনে অনেকে আফসোস করে বলছিলেন, ঋদ্ধিমান সাহা থাকলে হয়তো ফল অন্যরকম হতে পারত। তবে ঋদ্ধি নিজে এসব নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না। তিনি এখনও অভিমানী।তিনি বাংলার হয়ে খেললে কী হতে পারত, তা নিয়ে ভাবতে নারাজ ঋদ্ধিমান। এখনও একই অবস্থানে অনড় ঋদ্ধি। বাংলার হয়ে আর কোনওদিন মাঠে নামবেন না। সাফ জানিয়ে দিলেন আরও একবার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…