আবাস যোজনায় ‘বাংলা’ মুছে ‘প্রধানমন্ত্রী’ করলে তবেই মিলবে টাকা, নবান্নকে চিঠি দিল্লির

খবর লাইভ : রাজ্যে ২০১৬-১৭ আর্থিক বছর থেকে চালু হয়েছে বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রীর নাম বদলে বাংলা করা নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল বিজেপির। কেন্দ্র অভিযোগ করেছিল, যে প্রকল্প কেন্দ্রর তা রাজ্যের নামে চালাতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার।কেন্দ্রীয় প্রকল্পের নামবদল করে সাধারণ মানুষকে রাজ্যের তৃণমূল সরকার ভুল বোঝাচ্ছে । এ বার সেই অভিযোগে সাড়া দিয়ে কেন্দ্রের তরফে রাজ্যকে জানানো হয়েছে, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র এই প্রকল্পে আর টাকা দেবে না।

আরও পড়ুনঃ রঞ্জিতে স্বপ্নভঙ্গ, ব্যাটিং ব্যর্থতায় ছিটকে গেল বাংলা 

সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষে এই মর্মে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে বলেও কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে। ২০১৬-১৭ আর্থিক বছর থেকে রাজ্যে চালু হয় বাংলা আবাস যোজনা প্রকল্প। মূলত বাড়ি না থাকলে বা মাটির বাড়ি থাকলেই প্রকল্পটির সুবিধা পান উপভোক্তরা। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, নামবদল নিয়ে ২০১৭ সালের ৩১ অগস্ট চিঠি দেওয়া হয় রাজ্যকে। এর পরে ২০২২ সালের ১২ মে আরও একটি চিঠি দেওয়া হয়েছে। তার পরেও রাজ্যের থেকে সদুত্তর না পেয়েই এ বার টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago