খবর লাইভ : অগ্নিপথের বিক্ষোভ থেকে সঙ্কটমোচনের পথ খুঁজছে কেন্দ্র। এ বার অবসর নেওয়া অগ্নিবীরদের চাকরির সুযোগ করে দিতে এগিয়ে এল কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। শনিবার সংশ্লিষ্ট মন্ত্রক জানাল, তাদের মোট ৬টি বিভাগে কাজের সুযোগ থাকবে অগ্নিবীরদের। একই রকম ঘোষণা নিয়ে এগিয়ে এল ক্রীড়া মন্ত্রকও। এ নিয়ে টুইট করেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানান, অগ্নিবীররা চার বছর প্রশিক্ষণের পর ক্রীড়া মন্ত্রকেও কাজের সুযোগ পাবেন।
উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পে যুক্ত সেনানীদের নাম দেওয়া হয়েছে অগ্নিবীর। শনিবার সকালেই অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ দেবে তারা।
এই অগ্নিবীরদের মধ্যে ভারতীয় নৌবাহিনীতে যুক্তদের কাজের সুযোগ থাকবে মার্চেন্ট নেভিতে। বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিবীরদের জন্য নৌ-অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ অর্জন করতে সাহায্য করবে মার্চেন্ট নেভি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…