খবর লাইভ : রীতিমতো টাকা দিয়ে দুষ্কৃতী ভাড়া করে ঘুমন্ত স্ত্রীর হাত কেটেছিলেন৷ সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাওয়া স্ত্রীর বদলি যেতে পারে, স্ত্রী তাকে ছেড়ে চলে যেেত পারে, এমনই আশঙ্কা ছিল স্বামী৷ কিন্তু স্ত্রী রেণু খাতুনের হাত কাটা সেই শের মহম্মদ এবার ভোল বদলে দাবি করল, চাকরি পাওয়ার জন্য নয়৷ স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়াতেই নাকি সে এমন কাণ্ড ঘটিয়েছে৷ শের মহম্মদের আরও দাবি, নিজের কুকর্মের জন্য নাকি অনুতপ্ত সে৷
আরও পড়ুনঃ অগ্নিবীরদের সংকটমোচনে এবার এগিয়ে এল জাহাজ মন্ত্রক
যদিও শের মহম্মদের এই দাবি উড়িয়ে দিয়েছে রেণুর পরিবার৷ তাদের দাবি, নিজেকে বাঁচাতেই এখন এসব কথা বলছে শের মহম্মদ৷ রেণুর সঙ্গে অন্য কারও বিবাহ বহির্ভূত সম্পর্ক নেই বলে দাবি করেছে তাঁর ভাই রিপণ শেখ৷
স্ত্রী সরকারি চাকরি পাওয়ায় স্বামী তাঁর হাতের কব্জি কেেট নিয়েছে, এমন খবরে চমকে উঠেছিল গোটা রাজ্য৷ স্ত্রীর সরকারি চাকরিতে আপত্তি থাকার কারণেই স্বামী এই কাণ্ড ঘটায় বলে জানা গিয়েছিল৷ ইতিমধ্যেই রেণুর স্বামী শের মহম্মদ সহ সব অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ এ দিন ধৃত চার জনকে নিয়ে কেতুগ্রামে শের মহম্মদের বাড়িতে আসে পুলিশ৷ ঘটনার পুনর্নিমাণ করা হয়৷ ঘটনার দিন কীভাবে রেণুর হাত কাটা হয়েছিল, তা পুলিশকে দেখায় শের মহম্মদ সহ চার অভিযুক্ত৷
সূত্রের খবর, ঘুমন্ত রেণুর দু’ হাত চেপে ধরেছিল আসরাফ আলি সেখ নামে ভাড়া করা এক দুষ্কৃতী৷ পা চেপে ধরেছিল হাবিবুর শেখ নামে আর এক দুষ্কৃতী। প্রথমে শের মহম্মদ সাঁড়াশি দিয়ে রেণুর মাথায় আঘাত করে৷ পরে দা দিয়ে রেণুর কব্জি কেটে নেয় সে৷ ঘটনার সময় কোজলসা গ্রামের রাস্তার ধারে পাহারা দিচ্ছিল শের মহম্মদের আত্মীয় চাঁদ মহম্মদ।শের মহম্মদ দাবি করে, ‘ছোট্ট ঘটনার জন্য এতবড় ঘটনা ঘটিয়ে ফেললাম ভেবে অনুশোচনা হচ্ছে। স্ত্রীর চাকরি পাওয়ার জন্য আমি লড়েছি। স্ত্রী চাকরি করুক এটা আমি চাইছিলাম। কিন্তু বিবাহ বিবাহবহির্ভূত সম্পর্কের জন্যই এই কাণ্ড ঘটেছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…