খবর লাইভ : বঙ্গ বিজেপির রদবদলে সেই একই ছবি। আদিদের অপসারণে প্রবেশ নব্যদের। দিলীপ ঘোষ জমানার সমস্ত নেতা-নেত্রীদের সরিয়ে দেওয়া হল বিভিন্ন সেলের দায়িত্ব থেকে। এবার তাঁদের স্থলাভিষিক্ত হলেন নব্যরা। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রদবদল করলেন এবং ঘোষণা করলেন নয়া কমিটির।
বিজেপির ১৮টি সেল ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করা হয়। যাঁরা ওই সমস্ত সেলের দায়িত্বে ছিলেন, তাঁদের ছুটি হয়ে গেল। তাঁদের পরিবর্তে সুকান্ত মজুমদার নতুনদের নিয়ে এলেন দায়িত্বে। সেইসঙ্গে পুরো কমিটিই গড়ে দিলেন নতুন করে। ফের একবার দিলীপ অনুগামীদের সরিয়ে সুকান্ত মজুমদার বিজেপিতে নতুনের জয়গান গাইলেন।
দিলীপ ঘোষ জমানায় উদ্বাস্তু সেলের দায়িত্বে ছিলেন মোহিত রায়। তিনি সম্প্রতি পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বর্তমান রাজ্য কমিটিকে একহাত নিয়েছেন। রাজ্য কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্য করেছিলেন তিনি। আওয়াজ তুলেছিলেন বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালনে এত অনীহা কেন? এরপর তিনি ক্ষোভে হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে এসেছিলেন। এখন তাঁকে সরিয়ে দেওয়া হল উদ্বাস্তু সেলের দায়িত্ব থেকে।
মোহিত রায়কে সরিয়ে উদ্বাস্তু সেলের দায়িত্ব দেওয়া হল হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে। তিনিও সম্প্রতি বিজেপিতে সিএএ নিয়ে মুখ খুলেছিলেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তিনি যাতে আলটপকা মন্তব্য করতে না পারেন, তাঁর উপর উদ্বাস্তু সেলের দায়িত্ব চাপিয়ে দেওয়া হল। সুকৌশলে এই কাজ করা হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…