খবর লাইভ : এই না হলে সোনার টুকরো ছেলে! একেবারে বাবার সই জাল !! তাও কিসের জন্য? না, সম্পত্তি বিক্রি করে পুরো টাকাটা নিজে আত্মসাৎ করবে।
বাবা কি স্বপ্নেও ভেবেছিলেন এমন হতে পারে? কিন্তু বাস্তব তো তাই বলছে! আসুন পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি।
বাবার সই নকল করে জাল দলিল বানিয়ে জমি বিক্রির অভিযোগ ছেলের বিরুদ্ধে। বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের সসিন্দা গ্রামে।
পুলিশ জানিয়েছে, সসিন্দা গ্রামের বাসিন্দা কার্তিক ঘোষের ১১৮ ডেসিমেল চাষ যোগ্য জমি রয়েছে। আর কিছুদিন আগে তা মিউটেশন করতে গিয়ে দেখেন তার জমি অন্যের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে তারই ছেলে তার সই নকল করে জাল দলিল বানিয়ে ওই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। সব জেনে শুনে তো তিনি তাজ্জব বনে গেছেন !
এরপরই বেলদা থানায় অভিযোগ দায়ের করেন বাবা কার্তিক ঘোষ। পুলিশ এই ঘটনায় তাঁর ছেলে অরিন্দম ঘোষকে গ্রেফতার করে । শনিবার অভিযুক্তকে তোলা হয় দাঁতন আদালতে। তদন্তের কারণে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে বেলদা থানার পুলিশ আদালতে আবেদন জানায়।
এই জাল দলিল বানিয়ে কী ভাবে জমি বিক্রি হল এবং এর পিছনে কারাই বা জড়িত ? সে বিষয়ে তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…