খবর লাইভ : উত্তরপ্রদেশে(UttarPradesh) আন্দোলনকারীদের দমন করতে বুলডোজারকে হাতিয়ার করেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী সরকার(Yogi Govt)। ভেঙে দেওয়া হয়েছে একের পর এক আন্দোলনকারীদের বাড়ি। তবে এই বুলডোজার কাণ্ডে এবার চাপে পড়ল বিজেপি সরকার। যোগী সরকারকে নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে এবিষয়ে জবাবদিহি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। সরকারের তরফে একের পর এক বাড়ি ভাঙার ঘটনায় জামিয়াত উলেমা-ই-হিন্দের তরফে সুপ্রিম কোর্টের কাছে মামলা করা হয় যোগী সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আদালতের তরফে আরও জানানো হয়েছে, সঠিক প্রক্রিয়া না মেনে বাড়ি ভাঙা যাবে না। আগামী সপ্তাহে ফের শুনানি হবে এই মামলায়।
আরও পড়ুনঃ ভোপালে হাসপাতাল সুপারের বিরুদ্ধে ৫০ নার্সকে যৌন হয়রানির অভিযোগ
এই মামলায় উত্তরপ্রদেশ সরকারের তরফে আগেই জানানো হয়েছিল নিয়মমতোই বাড়ি ভাঙা হয়েছে। কোনও বিশেষ সম্প্রদায়কে নিশানা করে বাড়ি ভাঙার কাজ করা হয়নি। যদিও অভিযোগকারীদের দাবি, বাড়ি ভাঙ্গার আগে কোনওরকম নোটিশ দেওয়া হয়নি। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, সরকার অনেক সময় পাবে অভিযোগ জানানোর জন্য। কিন্তু তার মধ্যে সব নাগরিককে সুরক্ষিত রাখতে হবে। সকল সম্প্রদায়ের মানুষকে নিয়েই সমাজ গড়ে ওঠে। তাই তাঁদের কোনও সমস্যা হলে, তার সমাধান করার চেষ্টা করতে হবে। বাড়ি ভেঙে দেওয়ার মতো কাজ করতে গেলে আইন মেনে করতে হবে।
উল্লেখ্য, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে উদ্দেশ্য করে বুলডোজার চালাচ্ছে উত্তরপ্রদেশ সরকার। সেখানকার সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন ১২ জন বিচারপতি। তাতে জানানো হয়, শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন প্রতিবাদীরা। কিন্তু তাঁদের কথা বলার সুযোগ দিচ্ছে না উত্তরপ্রদেশ সরকার। বরং তাঁদের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ করতে উৎসাহ দিচ্ছে রাজ্য সরকার। আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…