বিজেপি-র ৭ বিধায়কের সাসপেনশন প্রত্যাহার

খবর লাইভ : তৃণমূল (TMC) বিধায়কদের সম্মতির ভিত্তিতে বিজেপির (BJP) ৭ সাসপেন্ডেড বিধায়কের সাসপেনশন প্রত্যাহার হল। এবার থেকে বিধানসভার (Assembly) অধিবেশনে যোগ দিতে পারবেন তাঁরা। বৃহস্পতিবার, অধিবেশন শুরুর পর সাসপেনশন প্রত্যাহারের পক্ষে মত দেন তৃণমূল বিধায়করা। বিজনেস অ্যাডভাইজরি কমিটির (BA Committee) বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষ পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন তুলে নেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। ১৭ তারিখ পর্যন্ত চলবে অধিবেশন। সেই মতো শেষ ২ দিন অধিবেশনে যোগ দিতে পারবেন তাঁরা।

আরও পড়ুনঃ বুলডোজার কাণ্ডে এবার যোগী সরকারকে নোটিশ সুপ্রিমকোর্টের

বিধানসভার বাজেট অধিবেশনে হট্টগোল বাধায় বিজেপি। এরপরের অধিবেশনে শাসকদলের মন্ত্রী-বিধায়কদের দিকে মারতে যান গেরুয়া শিবিরের বিধায়করা। সেই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এর প্রতিবাদে অধিবেশন বয়কট করে বিজেপি। সাসপেনশনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টেও যায় বিজেপি। বিধানসভার রীতি মেনে বিধায়কদের সাসপেনশনের বিষয়টির মেটানোর নির্দেশ দেয় আদালত। তারপরই স্পিকারের কাছে জোড়া প্রস্তাব পেশ করে বিজেপি। আবেদনে পদ্ধতিগত ত্রুটি আছে বলে তা খারিজ করে দেন বিধানসভার স্পিকার। এদিন, ফের সাসপেন্ডেড বিজেপি বিধায়করা আবেদন জানান। তাতে তৃণমূল বিধায়কদের সমর্থন করায় শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, সুদীপ মুখোপাধ্যায়, নরহরি মাহাত-সহ ৭ জনের সাসপেনশন তুলে নেওয়া হয়।
তৃণমূল বারবারই বিরোধীদের দায়িত্বশীল ভূমিকার পক্ষে সমর্থন জানায়। বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে বিরোধীরা সঠিকভাবে কাজ পরিচালনায় সহযোগিতা করুক সেটা চায়। এদিনের ঘটনায় সেটাই আবর প্রমাণ হল।

Withdrawal of suspension of 7 BJP MLAs in support of Trinamool

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago