National Special News Special Reports

যোগী রাজ্যে নয়া ফরমান, সন্ধ্যা ৭টার পর অনুমতি ছাড়া কোনও মহিলাকেই কর্মক্ষেত্রে রাখা যাবে না

0
(0)

খবর লাইভ  : উত্তরপ্রদেশে বিজেপির দ্বিতীয় বার ক্ষমতা দখলের পিছনে অন্যতম কারণ ছিল সরকারের নারী সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্প। সেটা নজরে রেখে মহিলাদের সুরক্ষার স্বার্থে আরও কিছু পদক্ষেপ করল যোগী আদিত্যনাথের সরকার।

শনিবার উত্তরপ্রদেশ সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সন্ধ্যা ৭টার পর অনুমতি ছাড়া কোনও মহিলাকেই কর্মক্ষেত্রে রাখা যাবে না। শুধু তাই নয়, সকালেও ৬টার আগে মহিলাদের কাজে আসতে বাধ্য করা যাবে না।

এর পাশাপাশি, যোগী প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ করলে মহিলাদের যাতায়াত এবং খাওয়া খরচ বহন করবে সরকার।

নারী কল্যাণমূলক প্রকল্পে ৭৫.৫০ কোটি বরাদ্দ করা হয়েছে আগেই জানানো হয়েছিল যোগী সরকারের তরফে। রাজ্য প্রশাসনের তরফে এ-ও জানানো হয়েছিল, মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে একেবারে জেলাস্তরে ‘সাইবার সহায়তা’ বিভাগ চালু করার কথা ভাবা হচ্ছে। এর পরেই নয়া পদক্ষেপ হিসাবে কর্মক্ষেত্রে মহিলাদের কাজের সময় মেপে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *